1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ১১২ Time View

বেলো হরাইজন্তে : ইতিহাসের পুনরাবৃত্তি ৷ চিলি কোনো অঘটন ঘটাতে পারল না ৷বিশ্বকাপে ফের শেষ হাসি হাসল ব্রাজিলই ৷ টাইব্রেকারে অ্যালেক্সিস স্যাঞ্চেজদের ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেল ব্রাজিল ৷ ইতিহাসের পুনরাবৃত্তি হল না ঠিকই, তবে এই চিলি হারল অনেক লড়াই করে , লুইস ফেলিপে স্কোলারির দলকে ধাক্কা দেওয়ার পরে ৷ চিলির এই লড়াই বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে ৷image_88396_0

এদিন চিলির প্রথম একাদশে ফেরেন ভিদাল ৷ তাতে তাদের কিছুটা শক্তি বাড়ে ৷ প্রথম থেকেই ম্যাচটি আক্রমণ ও প্রতি-আক্রমণে জমজমাট হয় ওঠে ৷ ঘরের মাঠে বিপুল জমসমর্থন পেয়ে নেইমার -হাল্ক-অস্কাররা বাড়তি উদ্যেমে নিজেদের মেলে ধরেন ৷ শুরু থেকেই বাড়তি আক্রমণাত্মক দেখিয়েছে স্কোলারির দলকে ৷ যদিও প্রতি-আক্রমণে পাল্লা দিয়েছে চিলি ৷ ১৮ মিনিটে ডিফেন্ডার ডেভিড লুইস গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে ৷ যদিও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল৷ স্যাঞ্চেজ, ভিদালরা বারবার চেষ্টা করে যাচ্ছিলেন সমতা ফেরানোর জন্য ৷ গোল খাওয়ার পরে জেগে ওঠে চিলির আক্রমণ ভাগ ৷ ৩২ মিনিটে স্যাঞ্চেজের গোল সমতায় ফেরান চিলিকে ৷

রাজিল –১ (৩) চিলি -১ (২) (ডেভিড লুইস) (স্যাঞ্চেজ)

এরপর অবশ্য ব্রাজিল দাপট দেখিয়েছে ৷ নেইমার পরপর আক্রমণ তৈরি করেন ৷ যদিও চিলির গোলরক্ষক সি ব্রাভো অনবদ্য গোলরক্ষা করার জন্যই গোল করতে পারেননি নেইমার ৷ তবে বিরতির আগে এগিয়ে যাওয়ার সোনার সুযোগ পেয়েছিল চিলি ৷ আরানগুইজ গোল করতে পারেননি ৷ বিরতির সময় ম্যাচের ফল ১-১ ই ছিল ৷ বিরতির পরে হাল্ক একটি দুরন্ত গোল করেন ৷ কিন্তু অভিজ্ঞ রেফারি হ্যান্ডবল করার জন্য এই গোলটি বাতিল করে দিয়েছেন ৷ দ্বিতীয়ার্ধেও আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিল চিলি ৷ ভিদালের পাস থেকে ইসলা গোলরক্ষকের গায়ে মারেন ৷ ৭৪ মিনিটে পরিবর্ত জো ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেন ৷ ৮৩ মিনিটে হাল্কের দুরন্ত শট বাঁচান চিলির গোলরক্ষক ৷

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর পরে দুটো দলই কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলেছে ৷ অতিরিক্তি সময়ের দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে পরিবর্ত পেনিলা সুবর্ণ সুযোগ নষ্ট করেন ৷ তিনি যদি বল জালে জড়িয়ে দিতে পারতেন তাহলে এদিনই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যেতে পারত ব্রাজিলের ৷কিন্ত পেনিলার নেওয়া দুরন্ত শটটি ক্রস বারের ওপর লেগে ফিরে আসে ৷ এই শটটিই ম্যাচের টারর্নিং পয়েন্ট ৷ ওই গোলটি না হওয়াতে নতুন উদ্যোমে টাইব্রেকার ঝাঁপায় ব্রাজিল ৷ অতিরিক্ত সময়ে ম্যাচের ফল ১-১ ছিল ৷

ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পরে মনে করা হয়েছিল চিলির গোলরক্ষক ব্রাভো হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করবেন ৷ কেন না ম্যাচে বেশ কয়েকটি ভালো সেভ করেছেন তিনি ৷ একা দায়িত্ব নিয়ে দারুণ গোলরক্ষা করে দলের বডি ল্যাঙ্গুয়েজ বদলে দিয়েছেন ৷ কিন্ত এখানে ব্রাভোকে টেক্ক ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার ৷ তিন তিনিট সেভ করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দিলেন তিনি ৷যদিও এই পেনাল্টি মারার ক্ষেত্রে চিলির ফুটবলারদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় পাওয়া গিয়েছে ৷

ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার পরে উচ্ছ্বাসে মেতে উঠলেন নেইমাররা ৷ আনন্দে দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করলেন স্কোলারিও ৷ কিন্তু নেইমারদের খেলায় মন ভরল কী ? ম্যাচে দু’তিনটি দারুণ সুযোগ পেয়েছিল চিলি ৷ সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে এদিন অবশ্য অনেক দুঃখ লেখা ছিল নেইমারদের ৷ যাই হোক আপাতত স্কোলারি অবশ্য আনন্দে মাতলেন ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ