1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ইরান ইস্যুতে ৪ ভারতীয় প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ক্যামেরুনের তারকাকে দলে নিতে ‘হাজার কোটির’ বেশি খরচ করল ম্যানইউ ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ১০৮ Time View

Lalmonirhat_3লালমনিরহাটের হাতীবান্ধায় ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে মিলন হোসেন (১৮) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মিলন হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটারী বটতলা এলাকার আবদুল হামিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বটতলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে যুক্তিতর্ক চলছিল। এর একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুগ্রুপ এ সময় পাল্টাপাল্টি পাথর ছুড়ছিল। একপর্যায়ে সংঘর্ষ থামাতে গিয়ে বড় পাথরের আঘাতে গুরুতর আহত হন মিলনসহ ছয়জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এদের মধ্যে মিলনকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ