1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

নূর হোসেন বিষয়ে পররাষ্ট্রকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৭৫ Time View

ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে এবং ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য জানার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।image_96215_0

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার বিকেলে বাংলামেইকে এ কথা নিশ্চিত করেছেন। তবে চিঠি প্রাপ্তির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহিদুল হক। দু’দফা ফোন করলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে ‘সরি’ বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণায় সূত্রে জানা গেছে, চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নাগরিক নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ খবরটি প্রকাশ পাওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার জন্য দিল্লীস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কলকাতার কনস্যুলার অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এদিকে, পররাষ্ট্র সচিব চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার না করলেও মন্ত্রণালয়ের দায়িত্বশীল অন্য এক কর্মকর্তা টেলিফোনে বাংলামেইকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগ থেকে আজ রোববার পররাষ্ট্র সচিক বরাবর নূর হোসেনের বিষয়ে একটি চিঠি এসেছে। ভারতীয় দূতাবাসের মাধ্যমে নূর হোসেন সম্পর্কে ভারতের আনুষ্ঠানিক বক্তব্য আদায়ের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব স্বাক্ষরিত এই চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমের খবর অনুযায়ী ভারতে প্রেপ্তার হওয়া নূর হোসেনকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) না দু’দেশের বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত দেয়া হবে সে বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি।

উল্লেখ্য, শনিবার কলকাতার দমদম থেকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করে ভারতীয় অ্যান্টি টেরোরিস্ট বাহিনী। এরপর তাকে ৮ দিনের রিমান্ড দেয় ভারতীয় আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ