1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

সাড়ে তিন বছর পর দেশে ফিরলেন মুক্ত ৭ নাবিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪
  • ৭৯ Time View

সোমালীয় জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে প্রায় সাড়ে তিন বছর পর দেশে ফিরেছেন সাত বাংলাদেশি নাবিক।

বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান নাবিকদের নিয়ে হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা নাবিকদের গ্রহণ করেন।image_86006_0

দেশে ফেরা সাত বাংলাদেশি নাবিক হলেন- সাতক্ষীরার গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, আবুল কাশেম সরকার ও নুরুল হক, চাঁদপুরের লিমন সরকার এবং চট্টগ্রামের আমিনুল ইসলাম ও জাকির হোসাইন।

তাদের সঙ্গে একই দলে একজন ভারতীয়, দু’জন শ্রীলঙ্কান এবং একজন ইরানি নাবিকও ছিলেন। জলদস্যুদের কাছ থেকে তারাও মুক্তি পেয়েছেন।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৬ নভেম্বর সোমালীয় জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি আলবেডোতে কর্মরত ছিলেন ওই সাত বাংলাদেশি। তাদের মুক্তির জন্য ছয় লাখ ডলার মুক্তিপণ দাবি করেছিল জলদস্যুরা। বাংলাদেশ সরকারের উদ্যোগ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতায় ৬ জুন অপহৃত ওই সাত নাবিককে জীবিত অবস্থায় ফেরত দেয় অপহরণকারীরা। মুক্তি পাওয়ার পর সাত বাংলাদেশিকে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতরের (ইউএনওডিসি) একটি বিশেষ বিমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে নেয়া হয়। সেখানকার আগা খান হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কেনিয়ায় বাংলাদেশ হাইকমিশন তাদের ভ্রমণের কাগজপত্র তৈরি করে দেয়, থাকা-খাওয়ার ব্যবস্থা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ