1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

মংলায় জাহাজের ক্রেন ছিঁড়ে ২ শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০১৪
  • ১০২ Time View

সমুদ্র বন্দর মংলায় বিদেশি পতাকাবাহী জাহাজ এমভি হ্যানজিংয়ের ক্রেন ছিঁড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।image_85860_0

বুধবার সকাল সাড়ে ৯টায় বন্দরের পশুর নদীর হাড়বাড়িয়ায় সকালের শিফটে জাহাজ থেকে মেশিনারিজ পণ্য খালাসের সময় ক্রেনের ওয়ার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফোরম্যান আব্দুল মতিন (৩৬) ও টালী ক্লার্ক মো. জাকির হোসেন (৩২)।

জাহাজের পণ্য খালাস কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, সকালের শিফটে মেশিনারিজ পণ্য জাহাজ থেকে খালাসের সময় ক্রেনের ওয়ার ছিঁড়ে কনটেইনার পড়ে যায় জাহাজের ডেকে।

এসময় ঘটনাস্থলে ফোরম্যান আব্দুল মতিন ও টালী ক্লার্ক মো. জাকির হোসেন ঘটনাস্থলে মারা যায়। দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শ্রমিকসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের বাড়ি মংলা পৌর এলাকায়। মংলা বন্দর চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূইয়া শ্রমিক নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ