1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে অচল বুড়িমারী স্থলবন্দর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০১৪
  • ১১৫ Time View

ভারতের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম রোববার থেকে বন্ধ রয়েছে।image_85829_0

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট সূত্র জানায়, বাংলাদেশি পণ্য ভারতে রফতানির নির্ধারিত আর্ন্তজাতিক মূল্য দ্বিগুণ বৃদ্ধির কারণে বুড়িমারী স্থলবন্দরের ওপারে চ্যাংরাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। এ কারণে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাদেশি পণ্যের শুল্কায়ন মুল্য ১০০-১৫০% মূল্য বেশি দেখিয়ে পণ্য আমদানি করার নির্দেশ দিয়েছেন ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ।

এ নিয়ে আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমস কর্মকর্তার জটিলতা সৃষ্টি হয়েছে।  ফলে সব আমদানি-রফতানি কারক ও সিএন্ডএফ এজেন্ট অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট শামীম হোসেন বলেন, ভারতীয় সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে স্থলবন্দর বন্ধ থাকায় বুড়িমারী স্থলবন্দরে ভারতে রফতানির জন্য অর্ধশতাধিক ট্রাক আটকা পড়েছে।

এ ব্যাপারে বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বলেন, বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে ভারতে ধর্মঘট চলছে। বিষয়টি নিয়ে আমরা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) সোহেল রানা ভারতীয় পণ্যের আমদানি- রফতানি কার্যক্রম বন্ধের সত্যতা স্বীকার করে বলেন, শুধু ভুটানি পণ্য আমদানি-রফতানি চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ