1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

৮ হাজার ৬৬ কোটি টাকার সম্পূরক বিল পাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০১৪
  • ১১১ Time View

জাতীয় সংসদে চলতি ২০১৩-১৪ অর্থবছরের জন্যে ৮ হাজার ৬৬ কোটি ২৫ লক্ষ ৭৯ হাজার টাকা বরাদ্দ রেখে নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন-২০১৪ বিল পাস হয়েছে।image_95228_0

সোমবার সম্পূরক বাজেট ও প্রস্তাবিত ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিসমূহের উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উত্থাপিত বিলটি কণ্ঠভোটে পাস করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, ‘এই বিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংযুক্ত তহবিলের উপর দায়মুক্ত সম্পূরক বা অতিরিক্ত ব্যয় নির্বাহ এবং ২০১৪ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের জন্য সরকারের অনুমিত ব্যয় সম্পর্কে জাতীয় সংসদ কর্তৃক প্রদত্ত মঞ্জুরিসমূহের বিপরীতে সংযুক্ত তহবিল হতে প্রয়োজনীয় অর্থ নির্দিষ্টকরণের বিধান আনা হয়েছে।’

বিলটি পাসের আগে সম্পূরক বাজেটের উপর আনীত মোট ৩০টি মঞ্জুরি দাবি এবং মোট ২৮টি ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা শেষে অর্থমন্ত্রী সমাপ্য অর্থবছরের কাজ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে উত্থাপিত সম্পূরক বিলটি অবিলম্বে বিবেচনার জন্য স্পিকারের অনুমতি চান।

অতঃপর চলতি অর্থবছরের সম্পূরক বাজেট বিলটি পাসের জন্য উত্থাপন করলে স্পিকার তা কণ্ঠ ভোটে দিয়ে পাস করান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ