1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

সিএনজি অটোরিকশা মালিকদের ডাকা ধর্মঘট ২১ জুন পর্যন্ত স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০১৪
  • ১০৫ Time View

cng0সিএনজি অটোরিকশা মালিকদের ডাকা ধর্মঘট ২১ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ নেতারা সোমবার ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেন।

এর আগে তারা গত ২৮ মে সাত দিনের মধ্যে তাদের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাসে ৯ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল সিএনজিচালিত অটোরিকশা মালিকরা।

সোমবার রাজধানীর এলেনবাড়ীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ধর্মঘট স্থগিতের সময় বাড়িয়ে ২১ জুন পর্যন্ত করা হয়। এর মধ্যে অটোরিকশার মেয়াদ শর্তহীনভাবে চার বছর বাড়ানো না হলে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত আবারও ধর্মঘট পালন করবে তারা।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ বুলু বলেন, বৈঠকে কর্মকর্তাদের দাবি পূরণের আশ্বাস পেয়ে সিএনজি ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২১ জুনের মধ্যে শর্তহীনভাবে দাবি পূরণ করা না হলে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।

৩ দফা দাবিতে গত ২৪ মে ধর্মঘটের ডাক দেয় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।

দাবির মধ্যে রয়েছে- বুয়েটের শর্ত ও মন্ত্রণালয় দ্বারা গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী সিএনজি অটোরিকশার ইকোনমিক লাইফ ১১ বছর হতে ১৫ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ