1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

কুমিল্লায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০১৪
  • ৬৫ Time View

কুমিল্লা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঝাগড়জুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।83647_1

নিহত তিন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ঝাগরজুলির শরীফ (৩০) ও চট্টগ্রামের সাগর (২৮) নামে দুইজন নিহত হন। নিহত অপর যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কুমিল্লা সেনানিবাসগামী সিএনজি চালিত অটোরিকশাটির সঙ্গে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে দুই জন সিএনজি যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রী হাসপাতালে নেওয়ার সময় মারা যান।

ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মশিউর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। দুই জনের মরদেহ তাদের পরিবার নিয়ে গেছে। একজনের মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ