1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বাজেটে টাকা আসবে যেখান থেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
  • ১৩১ Time View

taka২০১৪-১৫ সালের বাজেটের বেশির ভাগ অর্থ আসবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত করব্যবস্থা থেকে।  মোট বাজেটের ৫৯ দশমিক ৮ শতাংশই আসবে এ খাত থেকে। টাকার অঙ্কে এর পরিমাণ এক লাখ ৪৯ হাজার ৭২০ কোটি।

এর মধ্যে ৫৫ হাজার ১৩ কোটি টাকা আসবে ভ্যাট থেকে। আয় ও মুনাফা কর থেকে ৫৬ হাজার ৮৬ কোটি টাকা, আমদানি শুল্ক থেকে ১৪ হাজার ৫৯০ কোটি, রফতানি শুল্ক থেকে ৩৩ কোটি, আবগারি শুল্ক থেকে ১ হাজার ২৫১ কোটি, সম্পূরক শুল্ক থেকে ২১ হাজার ৩৩৪ কোটি এবং অন্যান্য কর ও শুল্ক থেকে ১ হাজার ৪১৩ কোটি টাকা আসবে।

এনবিআর-বহির্ভূত খাত থেকে আসবে পাঁচ হাজার ৫৭২ কোটি টাকা। এর মধ্যে মাদক শুল্ক থেকে ৭৭ কোটি টাকা, যানবাহন থেকে ১ হাজার ২৪৮ কোটি টাকা, ভূমি রাজস্ব থেকে ৭৩৮ কোটি টাকা এবং স্ট্যাম্প বিক্রি থেকে আসবে ৩ হাজার ৫০৯ কোটি টাকা।

কর ব্যতীত বিভিন্ন ধরনের ফি, লেভি, টোল ইত্যাদি থেকে আসবে ২৭ হাজার ৬৬২ কোটি টাকা।

বৈদেশিক ঋণ থেকে বাজেটে পাওয়া যাবে ১৮ হাজার ৬৯ কোটি টাকা। বৈদেশিক অনুদান থেকে আসবে ছয় হাজার ২০৬ কোটি টাকা।

অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়া হবে ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ৩১ হাজার ২২১ কোটি টাকা এবং ব্যাংক-বহির্ভূত খাত থেকে ১২ হাজার ৫৬ কোটি টাকা ঋণ আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ