1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পাগলের আখড়ায় এক ঝাঁক তারকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ১৫৯ Time View

akra5ছোট পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, যারা সবাই এক সঙ্গে এখন পাগলের আখড়ায়। পাগলের আখরার অভিনেতা অভিনেত্রিদের মধ্যে রয়েছেন, কল্যাণ, হোমায়রা হিমু, জিদান, নায়লা, ফজলুর রহমান বাবু, আলভী, মিনু রহমান, রহমতুল্লাহ, আখম হাসান প্রমুখ।

না, মাথা খারপ হয়নি কারোরই। তারা সকলে অভিনয় করছেন নতুন কমেডি গল্প নিয়ে নির্মিতব্য ‘পাগলের আখড়া’ শিরোণামের একটি ধারাবাহিক নাটকে।
নাটকটি রচনা করেছেন এইস এস রোকন। পরিচালনা করেছেন বাদল আহমেদ সাগর।

নাটক সম্পর্কে সাগর বলেন, ‘পাগলের আখড়া’ একটি পুরোপুরি কমেডি নাটক, যা দেখে দর্শক হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। পাশাপাশি দেশের উন্নয়ন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাসেজ রয়েছে নাটকটিতে। আশা করি দর্শক নাটকটি দেখবে।’

তিনি জানান, এ ধারাবাহিকে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রজন্মের মেধাবী শিল্পী জিদান ও নায়লা।
নাটকটি সম্পর্কে জিদান বলেন, ‘এ নাটকে আমি একজন কবি। নায়লার জন্য আমি দিওয়ানা, কিন্তু নায়লা আমাকে পাত্তা দেয় না। যখন আমার জন্য সে দিওয়ানা, তখন আমি তাকে পাত্তা দিই না। এ নাটকের প্রত্যেকটি চরিত্র এমনই উদ্ভট। দর্শক নাটকটি দেখে বিনোদন পাবে।’

নায়লা বলেন, ‘আমি এ ধারাবাহিকে কাজ করে আনন্দ পেয়েছি। আশা করি দর্শকও আনন্দ পাবে।’

জানা গেছে, সম্প্রতি হোতাপাড়ায় নাটকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ