1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আমি গোল্ডেন বুট জিততে সক্ষম: আগুয়েরো

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০১৪
  • ১৩৫ Time View

aguyaraআসন্ন বিশ্বকাপে ঝড় তুলতে এবং গোল্ডেন বুট জিততে সক্ষম বলে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। বিশ্বকাপে সবশেষ আর্জেন্টাইন কোনো খেলোয়াড় হিসেবে গোল্ডেন বুট জয় করেছিলেন মারিও কেম্পস। ১৯৭৮ বিশ্বকাপের স্বাগতিক আর্জেন্টিনার হয়ে সে বছর ছয় গোল করে গোল্ডেন বুট জয় করেন তিনি। তারপর এ পর্যন্ত দিয়েগো ম্যারাডোনা, গাব্রিয়েল বাতিস্তুতা এবং হার্নান ক্রেসপো গোলদাতা হিসেবে রানার্স আপ হতে পেরেছেন।

চার বছর আগে বিশ্বকাপ অভিষেকে কোনো গোল করতে পারেননি আগুয়েরো। তবে চলতি ইংলিশ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে যেভাবে অনেক গোল করেছেন তাতে বিশ্বকাপেও অনেক গোল পাবেন বলে আশাবাদি তিনি।

পুমা ট্রিকসের সঙ্গে এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী আগুয়েরো বলেন, ‘অবশ্যই আমি গোল্ডেন বুট জিততে পারি।’ ‘আমরা বিশ্বকাপ শিরোপাও জিততে পারি, তবে সেটা খুব সহজ হবে না।’

বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হতে পারেন আগুয়েরো। তবে তিনি তার সীমাবদ্ধতা বিশেষ করে জটিলভাবে বল ড্রিবলিং করা এড়িয়ে চলার চেষ্টা সম্পর্কে জানেন।

তিনি বলেন, ‘আমি সবসময় সরাসরি খেলতে পছন্দ করি। তবে অনুশীলনে একদিন আমি এটা চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি। সুতরাং এটা করা আমি বন্ধ করেছি। এখন আমি কেবল আমার নিজের খেলাটা খেলি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ