1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

এবার মেসের মন জাতীয় দলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ১২৪ Time View

messi1বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিলেন লাওনেল মেসি৷ সোমবার বুয়েনস এয়ার্সে আগুয়েরো, লাভেজিদের সঙ্গে ট্রেনিং করেন৷ জানিয়েছেন, ‘জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছি৷ এবার ভাবনা বদলের পালা৷ অন্য সময় জাতীয় দলের হয়ে খেলে ফিরতে হয় বার্সিলোনায়৷ মন দিতে হয় ক্লাব ফুটবলে৷ ভালো খেলতে হয়৷

আশা করি, এবার উল্টোটা ঘটলেও, সব ঠিক থাকবে৷’ মরশুমে তার পারফরমেন্সে মন ভরেনি৷ সমালোচকরা আক্রমণ করেছেন৷ কিন্তু সাবেয়া সমালোচনায় কান দিচ্ছেন না৷ আর্জেন্টিনার কোচ জানিয়ে দিলেন, ‘আমাদের দলের নেতা মেসি৷ ওর হাতেই আমাদের দেশের পতাকা৷ দলের বাকিরা ওর পাশেই আছে৷ মেসিকে সামনে রেখেই এগোবে৷’

এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ সিমিওনে মনে করেন, ‘বিশ্বকাপই মেসির মনঃসংযোগ ঘুরিয়ে দিয়েছিল এই মরশুমে৷ ও চেয়েছে বিশ্বকাপের জন্যই নিজেকে বাঁচিয়ে রাখতে৷’ তবে এতে কোনো দোষ খোঁজেননি সিমিওনে৷ বলেছেন, ‘ইউরোপে অনেক কিছু জিতেছে মেসি৷ এখন বিশ্বকাপ জিততে চায়৷ আর এই ট্রফি জয়ের লক্ষ্য, ওর চাপ বাড়িয়ে দিয়েছে আরও বেশি৷ বিশ্বকাপ জয়ের অনুভূতি সব সময়ই বেশি৷ একজন প্লেয়ার বিশ্বকাপ জিতে আরও বেশি পূর্ণতা পায়৷ মেসি আর ওর সতীর্থরা মরিয়া ট্রফি জয়ের জন্য৷ এটা খুবই স্বাভাবিক৷’ বিশ্বকাপে এবার সহজ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা৷ কিন্তু কাপ জয়ের ব্যাপারে এখনই কোনো প্রতিশ্রুতি দিতে চান না সাবেয়া৷

আর্জেন্টিনার কোচের কথায়, ‘কাপ জিতবই, এখনই কোনও প্রতিশ্রুতি দেব না৷ তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, শেষ চারে যাওয়ার ভাবনা মাথায় আছে৷ তার থেকে আরও এগনোরও ইচ্ছে রয়েছে মনে৷ গত বিশ্বকাপের থেকে এবার ভাল কিছু করবই৷’ এদিকে সিমিওনেকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব দেওয়া হলে নেবেন? অ্যাটলেটিকোর কোচের জবাব, ‘একদিন যদি এমন সুযোগ পাই, অবশ্যই দায়িত্ব পালন করব৷ তবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে অভিজ্ঞতা জরুরি৷ দেল বস্কদের দেখে প্রতি মুহূর্তে শিক্ষা নিই৷ বিশ্বাস করি, কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা, পরিণতি বোধ থাকলে, তবেই জাতীয় দলের দায়িত্ব নেওয়া উচিত৷ একজন কোচকে ধৈর্যশীল হতে হয়৷ জানি না, অতটা ধৈর্য দেখানোর জন্য আমি তৈরি কি না৷ সত্যি বলতে কী, জাতীয় দলের কোচিং করানো সম্পূর্ণ আলাদা ব্যাপার৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ