1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক বিরোধে সহিংসতার বিস্ফোরণ, আহত ৬ পুলিশ বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার ‘শুধু রাজধানী নয়, সারাদেশে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার’ নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী পূর্বের মত রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন! মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিল ইরান

বিশ্বের প্রভাবশালী নারী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ১১২ Time View

hasina sবিশ্বের  প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৭তম স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকার চতুর্থ বারের মতো শীর্ষ স্থানটি দখল করেন জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল।

বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন ২০১৪ সালের ওই তালিকা প্রকাশ করে।

তালিকায় শীর্ষ ১০ প্রভাশালী নারীর মধ্যে রয়েছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলেন দ্বিতীয়, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী ও বিল এবং মেলিন্দা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মেলিন্দা গেটস তৃতীয়,  ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রোসেফ চতুর্থ, আএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দে পঞ্চম, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন ষষ্ঠ, জেনারেল মটরসের সিইও ম্যারি বারা সপ্তম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা অষ্টম, ফেসবুকের চিফ অপারেটিং অফিসার সেরিল স্যান্ডবার্গ নবম এবং আইবিএম সিইও ভার্জিনিয়া রোমেট্টি দশম।
 
ফোর্বসের প্রেসিডেন্ট ও প্রকাশক ময়রা ফোরাবস বলেন, তালিকায় ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতিক, কারীগরি বিশারদ, বিনোদনের তারকাসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী স্থান পেয়েছেন। রয়েছেন ৭ জন সরকার প্রধান ও ২৮ জন সিইও।
 
তালিকায় পাঁচজন ভারতীয় রয়েছেন। এদের মধ্যে, পেপসিকোর সিইও ইন্দ্রা নুয়ি ১৩তম, স্টে ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতি ভর্টাচার্য ৩৬তম, আইসিআইসি ব্যাংকের এমডি চান্দা কোচহার ৪৩তম, সিসকোর কর্মকর্তা পদ্মশ্রী ৭১তম এবাং বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার ৯২তম অবস্থানে রয়েছেন।
 
তালিকায় এশিয়ার অন্যান্য দেশের উল্লেখযোগ্য নারীদের মধ্যে রয়েছেন, বিশ্ব ব্যাংকের এমডি ইন্দোনেশিয়ার মুলানী ইন্দ্রাবতী ৩৮তম, মিয়ানমারের অং সান সুকি ৬১তম।
 
এশিয়ার বাইরে উল্লেখযোগ্য নারীদের মধ্যে রয়েছেন টিভি উপস্থাপিকা অপেরা উইনফ্রে ১৪তম, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৩৫তম, অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ৫০তম।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ফোর্বস প্রকাশিত এশিয়ার ১০০ প্রভাবশালীর তালিকায়  ২২তম স্থানে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ