1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শাহরুখকে মাছভাজা খাওয়ালেন ‘মমতাদি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ১৩৯ Time View

momota_sবলিউড বাদশা শাহরুখকে মাছভাজা খাওয়ালেন ‘মমতাদি’।

ইডেনে কিংস ইলেভেন পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার করে সদলবলে দিদির বাসায় যান তিনি।

মমতা ব্যানার্জির বাসা কলকাতার ৩০/বি হরিষ চ্যাটার্জি রোডে। ওই বাড়িতে গিয়ে হাজির হন শাহরুখ খান।

শাহরুখকে বরণ করতে বাড়ির দুয়ারে নিজেই আসেন মুখ্যমন্ত্রী। পরম শ্রদ্ধায় ‘দিদির পা ছুঁয়ে আশীর্বাদ নেন বলিউড বাদশাহ।

শাহরুখ ও তার দলবলকে মিষ্টিমুখের পাশাপাশি ‘দিদি’ খাওয়ান মাছভাজাও। টুইটারে সেই মাছভাজা খাওয়ার ছবি আপলোড করেন কিং খান নিজেই।

আইপিলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের একের পর জয়ে বেশ উন্মাদনা চলছে স্যোসাল মিডিয়ায়।

দিদির বাড়ি ঘুরে শাহরুখ টুইট করেছেন, ‘আমার প্রিয় কেকেআর, কী অসাধারণ ছিল তারা, গত রাতে….মমতাদির সঙ্গে মাছভাজা’।

এদিকে শাহরুখ তার বাড়িতে আসায় বেজায় খুশি ‘দিদিও’। ফেসবুকে লিখেছেন, ‘ম্যাচের পর শাহরুখ আমার বাড়িতে এসেছিল। সময়টা খুবই চমৎকার ছিল। শুভ কামনা শাহরুখ ও তার পরিবারের সদস্যদের প্রতি।’

 দিদির বাড়িতে প্রায় ২৫ মিনিট অতিবাহিত করেন শাহরুখ। বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে পরাজিত করে আইপিএলের ফাইনালে ওঠে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ