1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত ১০ দিনের মধ্যে: মুহিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮৬ Time View

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রণোদনা প্রদানের বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার বিকেলে অর্থমন্ত্রণালয়ে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত গঠিত স্কিম কমিটির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকেদের এ কথ‍া জানান।

বৈঠকে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কী ধরনের আর্থিক সুবিধা বা ক্ষতিপূরণ দেওয়া যায়, সে বিষয়ে কমিটির পক্ষ থেকে একটি সুপারিশ প্রতিবেদন দেওয়া হয়। বৈঠকে এসইসির চেয়ারম্যান, আইসিবি ও মার্চেন্ট ব্যাংকসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘তারা (স্কিম কমিটি) আমাদের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। বিষয়টি পর্যালোচনা করে দেখব।’

তবে একই সঙ্গে এ বিষয়ে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতামত নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ