1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শান্তিরক্ষায় জাতিসংঘের পুরষ্কার পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০১৪
  • ৮৯ Time View

jatisonghoবিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য জাতিসংঘের পুরষ্কার পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার বাংলাদেশ ছাড়াও বিশ্বশান্তি রক্ষায় ‘থ্যাংকস এ পিস কিপার’ নামের পুরষ্কারে ভারত, স্পেন, জার্মানি, ঘানা, মরেক্কো, ইথিওপিয়া এবং জর্ডানকে পুরষ্কৃত করছে জাতিসংঘ এবং বেটার ওয়ার্ল্ড ক্যাম্পেইন।

আগামী ২৯ মে আন্তজার্তিক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশের হাতে এ সম্মানসূচক পুরষ্কার তুলে দিতে এক সংম্বধর্নার আয়োজন করে জাতিসংঘ এবং বেটার ওর্য়াল্ড ক্যাম্পেইন।

বাংলাদেশের পক্ষে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর নাঈম উদ্দিন আহমেদ পুরষ্কার গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস এবং জাতিসংঘের সহযোগি প্রতিষ্ঠান বেটার ওয়ার্ল্ড ক্যাম্পেইনের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান স্যাম ফার, রোড আইল্যান্ডের কংগ্রেসম্যান ডেভিড সিসিলিন এবং যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপ-সহকারী মন্ত্রী মিস ভিক্টোরিয়া কে হল্ট উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আফ্রিকার কয়েকটি দেশে বাংলাদেশের মোট ৭ হাজার ৯শ ৫০জন শান্তিরক্ষী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ