1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

নেত্রকোনার আটপাড়ায় আ.লীগ ও বিএনপি কার্যালয় ভাঙচুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ২১৭ Time View

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা সদরের ব্রজের বাজার এলাকায় পাশাপাশি অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা আওয়ামী লীগ এই ভাঙচুরের জন্য বিএনপি নেতা-কর্মীদের দায়ী করেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপি বলেছে- আওয়ামী লীগ বিএনপির অফিস ভাঙার পর নিজেরাই ষড়যন্ত্র করে নিজেদের অফিস ভাঙচুর করেছে।

মঙ্গলবার মধ্যরাতে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর হয়। এর আগে সোমবার সকাল ৯টায় ভাঙচুর হয় উপজেলা বিএনপি কার্যালয়।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, সোমবার ভাষা শহীদদের স্মরণে সর্বদলীয় একটি র‌্যালি ছিল। এ র‌্যালিতে  বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার সময় সকাল ৮টায় আওয়ামী লীগের কর্মীরা বাধা দেয়। আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের সঙ্গে এ ঘটনার জের থাকতে পারে।

তিনি আরো জানান, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের তালুকদার নীলু জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি, অর্ধশতাধিক চেয়ার, টেবিল, টিভি ও আলমিরা ভাঙচুর করে।

অপরদিকে আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই ষড়যন্ত্র করে নিজেদের অফিস ভাঙচুর করেছে। উপজেলা সদরে বিএনপির লোকজনের ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। বিএনপির নেতা কর্মীরা উপজেলা সদর ছেড়ে চলে গেছে।

তিনি আরো জানান, সোমবার সকাল ৯টায় আওয়ামী লীগের কর্মীরা উপজেলা বিএনপি অফিস ভাঙচুর করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ