1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

বাংলাদেশ-ভারত সম্পর্ক মজবুত হবে: পঙ্কজ শরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ৮৯ Time View

ponkoj5বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ বলেছেন, ভারতের নতুন সরকার গঠনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও মজবুত হবে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মোদী প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। সম্প্রীতির ভিত আরো মজবুত হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় হাইকমিশনার ও তার মা প্রমীলা ভাটন কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কুমুদিনী পরিবারের সদস্যরা তাদের সংবর্ধনা জানান।

পরে পংকজ শরণ কুমুদিনী লাইব্রেরি, মিলনায়তন, কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ, ভারতেশ্বরী হোমস, ভারত সরকারের সহায়তায় তৈরি পাওয়ার প্লান্ট ও বর্জ্য শোধনাগার, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং কুমুদিনী পরিবারের বিভিন্ন সেবাধর্মী ইউনিট ঘুরে দেখেন।

কুমুদিনী হাসপাতালের সেবার মান সম্পর্কে তিনি বলেন, তাদের সেবা, নিয়মানুবর্তিতা, শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা দেখে আমি মুগ্ধ হয়েছি। ভারত সরকারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় টাঙ্গাইল জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম চন্দ্র পাল, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা, কুমুদিনী হাসপাতালের পরিচালক শ্রী মতি সাহা, ডা. দুলাল চন্দ্র পোদ্দার, ডা. প্রদীপ কুমার রায়, ডা. এম এ জামান, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ