1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

উপজেলা নির্বাচন : শেষ পর্বের ভোটগ্রহণ চলছে, রংপুরে প্রার্থী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৮৭ Time View

vote090চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ও শেষ পর্বে ১২ উপজেলায় ভোটগ্রহণ চলছে। এই ১২ উপজেলায় মোট প্রার্থীর সংখ্যা ১৮২ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬৪, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬৯ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন।

আজ সোমবার সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এই ১২ উপজেলার সঙ্গে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শুধু চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে ভোট চলাকালে রংপুর সদর উপজেলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে- রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ, রাজবাড়ীর কালুখালী, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর।

এদিকে ষষ্ঠ ধাপের নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় ইসি। এই  নির্বাচনে প্রতিটি উপজেলায় এক প্লাটুন করে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে।

সেনাবাহিনীর সঙ্গে কমান্ডিং অফিসার ও একজন ম্যাজিস্ট্রেটও রয়েছে। তাদের পাশাপাশি  ভ্রাম্যমাণ মোবাইল টিম, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও কোস্টগার্ড মাঠে আছে।

প্রসঙ্গত, ১৬ এপ্রিল প্রধান নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দিন আহমদ ষষ্ঠ ধাপে ১৪টি উপজেলার তফসিল ঘোষণা করেন। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ