1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

শাহজালালে কোটি টাকার সোনাসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৭২ Time View

gold1রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগের কর্মকর্তারা। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। রোববার রাতের এ ঘটনায় স্বর্ণ চোরাচালানীর সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার ইসরাত জাহান জানান, গোপনে খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে ওই যাত্রীকে আটক করা হয়। আটক সুজন (২২) সিঙ্গাপুর থেকে রাত ১১টার দিকে টাইগার এয়ারের একটি বিমানে ঢাকায় নামেন।
 
তিনি জানান, সুজনের হাতব্যাগ থেকে এক কেজি ওজনের দুটি এবং ১০০ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া তার থেকে পাঁচটি মোবাইল ফোনসেট এবং একটি ৪০ ইঞ্চির এলইডি টেলিভিশনও জব্দ করা হয়েছে।

গত এক মাসে সুজন চারবার সিঙ্গাপুর ভ্রমণ করেছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান শুল্ক বিভাগের কর্মকর্তা ইসরাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ