1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

৭ দিনের রিমান্ডে র‌্যাব কর্মকর্তা রানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০১৪
  • ৮৮ Time View

rana_smনারায়ণগঞ্জে অপহরণ ও সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক র‌্যাব কর্মকর্তা লে. কমান্ডার এমএম রানাকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার বিকাল ৫ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে তাকে এ রিমান্ড দেয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা (ডিবির ওসি) মো. মামুনুর রশীদ মন্ডল তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে ৭ দিনের রিমান্ড দেয়।

একই দিন বিকাল পৌনে ৫টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়।

এর আগে, চাকরিচ্যুত ও পলাতক র‌্যাব কর্মকর্তা লে. কমান্ডার এমএম রানাকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে শনিবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ গ্রেফতার করে।

চাঞ্চল্যকর এ ৭ হত্যাকান্ডের ঘটনায় নারায়ণগঞ্জের ডিসি ও এসপিসহ র‌্যাব-১১ এর শীর্ষ তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এমএম রানাকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়। র‌্যাবের তিন কর্মকর্তাকে স্ব স্ব বাহিনীতে ফিরিয়ে নেয়ার পর গত ৬ মে তাদের চাকরিচ্যুত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ