1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

রবিবার তথ্য মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০১৪
  • ৯১ Time View

hasina44প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য মন্ত্রণালয় পরিদর্শন করবেন রবিবার। এ সময় তিনি মন্ত্রী, কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ও অধিদফতর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। মন্ত্রণালয়ের ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

শনিবার রাতে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠককালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করবেন। তথ্য সচিব মরতুজা আহমদ এ বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে তথ্য মন্ত্রণালয় নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানানো হয়েছে।

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর কাজে গতি আনতে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন। ইতোমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ