1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

মাস্তানি করতে চাইলে রাস্তায় যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ১০০ Time View

rmcরাজশাহী মেডিকেলের ইন্টার্নি চিকিৎসকদের উদ্দেশ্য করে  হাইকোর্টের বিচারপতি বলেছেন, চিকিৎসা দিতে চাইলে হাসপাতালে থাকবেন। আর মাস্তানি করতে হলে রাস্তায় যান।

আদালত আরও বলেন, দিন দিন ইন্টার্ন ডাক্তাররা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ এক সাংবাদিককে চিকিৎসা না দেয়ায় ডাক্তারের বিরুদ্ধে রুল জারি করেন হাইকোর্ট।

‘সাংবাদিকদের জন্য চিকিৎসা বন্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনলে বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির এই আদেশ দেন।

আদেশ দেয়ার আগে আদালত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা দিতে চাইলে হাসপাতালে থাকবেন। আর মাস্তানি করতে হলে রাস্তায় যান।

কোন ক্ষমতাবলে ইন্টার্ন ডাক্তাররা পা ভাঙা অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিতে অস্বীকার করেছে এবং চিকিৎসা না দেয়ায় তাদের বিরুদ্ধে কী কী ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন ২৫ মের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে। আগামী ২৫ মে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার‌্য করা হয়েছে।

রুলে চিকিৎসা না দেয়ায় ইন্টার্ন ডাক্তারদের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান, রাজশাহীর জেলা প্রসাশক ও পুলিশের মহাপরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিককে চিকিৎসা না দেয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একজন সাংবাদিক পা ভাঙা অবস্থায় গেলে সেখানে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তাররা তাকে বলেছে, আপনাদেরকে চিকিৎসা দেয়া হবে না। আপনাদের জন্য এখানকার দরজা বন্ধ, চিকিৎসা নিতে ঢাকায় যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ