1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রংপুরে বিএনপি নেতা নিখোঁজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০১৪
  • ১৪০ Time View

nikhojমঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক। তার পরিবারের অভিযোগ-রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অপহরণ করেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিএনপি নেতার স্ত্রী রীনা বেগম মঙ্গলবার রাতে সাধারণ ডায়েরি করেছেন।

বিএনপি নেতার স্ত্রী জানান, তিনি আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে তিনি নির্বাচনী এলাকায় জনসংযোগ করছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে তার স্বামী মোবাইল ফোনে জানান- রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় একটি ছাপাখানায় নির্বাচনী পোস্টার ছাপাতে দিয়েছেন। ১ ঘণ্টা পর পোস্টার নিয়ে আসবেন। দুপুর ১২টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে নিখোঁজ বিএনপি নেতার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নুর আলম মাওলানা বলেন, আমার ছেলে বিএনপি করায় ২ মাস আগে পুলিশ তাকে মিথ্যা একটি মামলায় গ্রেফতার করে। ২২ দিন কারাগারে থাকার পর জামিনে ছাড়া পায় সে। তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অপহরণ করেছে বলে আশঙ্কা করছি।

এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই হোসেন আলী জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ রেজওয়ানুলকে উদ্ধার করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ