1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, সীমাবদ্ধতার কথা জানালেন স্বাস্থ্য সেবার সচিব নতুন প্রজন্মকে ২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা জানানোর আহ্বান তথ্যমন্ত্রীর অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর কোনো অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না: নৌপরিবহন মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন নুরজাহান খানম সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের বৈঠক তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৪ হাজার লিটার উদ্ধার করলো বিজিবি

আরব আমিরাতকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০১৪
  • ৮৪ Time View

Hasina_29954eপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানীসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই)’র প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, ইউএই বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানীসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করবে।’
বাংলাদেশে নিযুক্ত ইউএই’র রাষ্ট্রদূত ডা. সাঈদ বিন হাজার আল শিহি আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ আহবান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের একথা জানান।
প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের সঙ্গে আমরা যোগাযোগ বাড়াতে চাই’।
জবাবে ইউএই রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে তার দেশের সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ডা. সাঈদ ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইউএই সফরের কথা উল্লেখ করেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ইউএই’র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে তিনি ইউএই সফরে যাবেন।
এ্যাম্বাসেডর-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ