1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিশ্বকাপের আগে বিস্ফোরক রোমারিও

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০১৪
  • ১২৯ Time View

image_80041_0বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল সরকার , ব্রাজিল প্রেসিডেন্ট , ফিফা , ব্রাজিল ফুটবল সংস্থার বিরুদ্ধে কামান দাগলেন বিশ্বজয়ী ব্রাজিলিয়ান তারকা রোমারিও৷ তার তোপের সামনে পড়লেন ব্রাজিলের বর্তমান তারকা দানি আলভেস৷ গোটা ফুটবল বিশ্ব আলভেসের পাশে দাঁড়ালেও রোমারিওর সেটা পছন্দ নয়৷

এ রকম অনেক বিষয় নিয়ে তার দেশের সংবাদমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন রোমারিও৷

বিশ্বকাপ আয়োজন: মাঠের বাইরে আমরা এর মধ্যেই হেরে গিয়েছি৷ ১১ বিলিয়ন আমেরিকান ডলার থেকে খরচ বেড়ে দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন আমেরিকান ডলার৷ প্রথমে লুলা -সরকার বলেছিল ৯০ % খরচ আসবে প্রাইভেট সেক্টর থেকে৷ আদতে ৯০ % ব্যয় হচ্ছে পাবলিক সেক্টর থেকে৷ সেই কারণেই মানুষ রাস্তায় নেমেছে৷

দোষী: আসল দোষ সরকারের৷ সেই সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশন৷ এখনকার সরকারের পিটি পার্টি খেলাধুলোর জন্য একেবারেই ভালো নয়৷ এর আগে লুলার সময়েও ছিল না , এখন দিলমার সময়েও তাই৷

ব্রাজিলের সম্ভাবনা: মাঠের খেলায় আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে৷ বিশেষ করে যে রকম আমরা কনফেডারেশন কাপে দেখেছি৷ তবে আমি মনে করি না ৩২টি টিমের মধ্যে ব্রাজিল সেরা৷ আমার ধারণা , জার্মানি সবচেয়ে ভালো টিম৷ কিন্ত্ত সবচেয়ে ভালো টিম সব সময় বিশ্বকাপ জেতে না৷ আর্জেন্টিনা আর স্পেনও ফেভারিট৷

নেইমার: ও আমাদের সবচেয়ে বড় ভরসা৷ এই মুহূর্তে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না৷ পাওলিনহোর মতো অনেকে ভালো সময়ে নেই৷ এটাই ফুটবল৷ কখনও ভালো সময় আসে , কখনও খারাপ সময়৷ আমি বিশ্বকাপে খেলেছি৷ আবহটা অসাধারণ৷ কিন্ত্ত ওরা জানে দর্শকরা এই সব কারসাজিতে হতাশই হয়৷

আলভেস ও কলা: আলভেসের প্রতিক্রিয়াটা ছিল খানিকটা প্ররোচণামূলক৷ আমি নিশ্চিত , ও নিজেকে বাঁদর বলতে চায়নি৷ বাঁদর তো বাঁদরই , আর মানুষ মানুষ৷ আমি কখনোই কলা খেয়ে বলব না , আমি বাঁদর৷ আমি সে ভাবে দেখি না৷ ব্রাজিলে এখন ভণ্ডামি অসম্ভব বেশি৷ আমি মনে করি , বর্ণবৈষম্য একটা পুরোনো রোগ৷ এটা কখনওই হওয়া উচিত নয়৷ খুব কড়া শাস্তি দরকার দোষীদের জন্য৷

ব্রাজিল ফুটবল ফেডারেশন: ব্রাজিলের ফেডারেশন এখন খুব খারাপ অবস্থায়৷ ফেডারেশন একেবারে দুর্নীতিগ্রস্ত৷ নতুন প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরো খুব অল্প দিনেই বুঝিয়ে দিয়েছেন ফুটবলের উন্নতিতে সে রকম উৎসাহ নেই৷ রিকার্দো তেক্সেইরার আমলে এর থেকে কিছুটা ভালো ছিল৷

ব্রাজিলে বিক্ষোভ: এটা মানুষকে চালাতেই হবে৷ রাজনীতিকদের প্রভাবিত করার রাস্তা এটাই৷ অনেক প্রকল্প এই ধরনের প্রতিবাদের পর শুরু হয়েছে৷ ব্রাজিলের ফুটবল ফেডারেশন বা অলিম্পিক কমিটি – কোনোটাই ব্রাজিলকে নেতৃত্ব দেয়ার যোগ্য নয়৷

অখুশি দেশের মানুষ: ১২টা আয়োজক শহরে রাস্তাঘাটের উন্নয়নের জন্য , দ্রুত গাড়ি চলার জন্য যে সব প্রকল্প নেয়া হয়েছিল , সেগুলোর ৮০ % তুলে নেওয়া হয়েছে৷ বাকি ২০ % কাজের বেশিরভাগই ঠিক সময়ে শেষ হবে না৷ এর মধ্যেই মোট খরচও বেড়ে গিয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার৷ বিশ্বকাপ থেকে লাভ : ব্রাজিলের ফেডারেশন , ফিফা আর কিছু দুর্নীতিগ্রস্ত রাজনীতিক লাভ করছে৷ শুধু ওরাই লাভ করছে , আর কেউ নয়৷ এই তো কাল একটা ব্লগে পড়লাম গত আর্থিক বছরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সবচেয়ে বেশি লাভ হয়েছে৷

ফুটবল ও রাজনীতি: রাজনীতির দুর্নীতির মূল ফুটবলের ভিতরে ঢুকে রয়েছে৷ প্লেয়াররা যে ‘কমন সেন্স মুভমেন্ট ‘ করেছিল , তাতে কী লাভ হয়েছে ? সিবিএফ (ব্রাজিল ফুটবল ফেডারেশন ) কর্তাদের সঙ্গে বসে শুধু আলোচনা হয়েছে৷

পছন্দ নয় পেলেরওসাও পাওলো: রোমারিওর মতো পেলেও মনে করছেন , দানি আলভেসের কলা খাওয়ার ব্যাপারটা অকারণ বড় করে দেখানো হয়েছে৷ কলা খাওয়া নিয়ে হইচই তারও পছন্দ নয়৷ পেলে বলেছেন , ‘বর্ণবৈষম্য শুধুই যে ফুটবলে রয়েছে , এটা বলা ঠিক নয়৷ বরং আমি বলব , এটা সমাজের বিভিন্ন স্তরে রয়েছে৷ একটা লোক কলা ছুড়ে মারল৷ সেটা নিয়ে চায়ের কাপে ঝড় উঠল৷ আমি ব্যাপারটা বুঝতে পারি না৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ