1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৪ হাজার লিটার উদ্ধার করলো বিজিবি আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন ট্রাম্পের দখল হুমকির মধ্যেই কিউবার পাশে দাঁড়ালো রাশিয়া খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে হাম, ১০ জেলায় হাসপাতালে ভর্তি ৭৯ শিশু উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ইরানে হামলায় জড়িত সকল মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন শিশুর হাম নিয়ে অভিভাবকদের যে বার্তা দিলেন আহমাদুল্লাহ নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত

২১০টি বিদ্যালয় বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০১৪
  • ৮৬ Time View

chondonখুলনার ডুমুরিয়ায় উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে রুপার নৌকা উপহার দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

খুলনার ডুমুরিয়া উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকেরা শনিবার প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে এ সংবর্ধনা দেন। উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টার দিকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রতিমন্ত্রীকে শিক্ষকেরা তুলে দেন সাড়ে ছয় ভরি ওজনের রুপার নৌকা।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলায় ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে।

আয়োজক শিক্ষকনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সমন্বয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও মন্ত্রীর কয়েকজন আস্থাভাজন শিক্ষকনেতার উদ্যোগে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান সফল করতে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে শিক্ষকদের সেখানে যেতে বলা হয়। ওই অনুষ্ঠানের আগে ডুমুরিয়া সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুটুদিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ