1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রোনালদোই রিয়ালের সর্বকালের সেরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০১৪
  • ১২৩ Time View

ronaldoপর্তুগাল ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা খেলোয়াড় হতে যাচ্ছেন। এ বিশ্বাস আর কারো নয়, সাবেক রিয়াল এবং ইংল্যান্ড তারকা ফরোয়ার্ড মাইকেল ওয়েনের।

মাইকেল ওয়েন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্বের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ৪-০ গোলে হারানোর পর সাবেক এই ফরোয়ার্ড রোনালদোর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হয়ে ওঠেন। ওই ম্যাচে জোড়া গোল করে রোনালদো। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বাধিক গোলের অধিকারী হওয়ার অসাধারণ রেকর্ড অর্জন করেন তিনি।

২০০৪-০৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ওয়েন এ ম্যাচে সিআরসেভেনের অসামান্য নৈপূণ্যে রোমাঞ্চিত হন। রোনালদোকে তিনি রিয়ালের সর্বকালের সেরা এমনকি দলটির সাবেক কিংবদন্তী তারকা ফেরেঙ্ক পুসকাসের চেয়েও এগিয়ে রাখেন। স্পোর্টলবস্টার- এ লেখা কলামে তিনি বলেন, আমি মনে করি, রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা খেলোয়াড়টির নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। পুসকাসকেও অতিক্রম করতে যাচ্ছেন তিনি।

ওয়েন আরও লেখেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিমধ্যেই রিয়ালের হয়ে পুসকাসের করা ২৪২ গোলের রেকর্ডের সমকক্ষ হয়েছেন। এছাড়াও তিনি ক্লাবের হয়ে সবচেয়ে দ্রুত শত গোলের রেকর্ডও ভেঙ্গেছেন। এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ডও রোনালদোর অধিকারে। সুতরাং সন্দেহাতীতভাবে তিনি রিয়ালের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়।

রিয়াল মাদ্রিদ আমলের স্মৃতিচারণ করে ওয়েন বলেন, আমি আসলে সে সময়ে প্রেস এবং সাক্ষাৎকার নিয়ে বেশী তটস্থ থাকতাম। সে সময়ে আমি কেবল মাঠে বলের দিকেই দৃষ্টি দিতাম নয়তো দলের সাজঘরে বসে থাকতাম। সত্যিকার অর্থেই আমি সান্তিয়াগো বার্নাব্যুতে এক ধরণের আতঙ্কের মাঝেই দিন কাটাতাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ