1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

গুম-অপহরণ বাড়েনি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ১০৮ Time View

Kamal_4পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরের তুলনায় গুম, অপহরণ বাড়েনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিগত সালে যে ধরনের ঘটনা ঘটেছে তার তুলনায় বর্তমানে কমই হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গুম, অপহরণ রোধে শহরের বিভিন্নস্থানে ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হবে। মাইক্রোবাসের কালোগ্লাস খুলে ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে।

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান বলেন, একটা জায়গায় দীর্ঘদিন থাকলে কর্মে ঢিলেভাব চলে আসে। নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলরের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে কামাল বলেন, নজরুল ইসলাম একজন দক্ষ নেতা। আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের ধরার চেষ্টা করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ