1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সাংসদ নিক্সন চৌধুরীর স্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ১৮৩ Time View

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী মুনতারিনের (৩৩) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। কিন্তু বুধবার দুপুর ১২টা পর্যন্ত তার মৃতদেহ ইউনাইটেড হাসপাতালে রয়ে গেছে।

হাসপাতালের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে নিক্সন চৌধুরীর গুলশানের বাসা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুনতারিন। তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টায় তার মৃত্যু হয়।

ইউনাইটেড হাসপাতালের প্রশাসনিক শাখার ডিউটি ম্যানেজার সাব্বির জানান, গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কিভাবে আহত হয়েছিলেন এ বিষয়ে কিছু জানা যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর স্ত্রী মারা গেছেন এমন তথ্য তাদের কাছে আছে। মৃতদেহ এখন ইউনাইটেড হাসপাতালে রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন কিনা, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। আত্মহত্যার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ