1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারেন ইব্রাহিমোভিচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ১৩৩ Time View

image_79282_0ইনজুরি কাটিয়ে আগামী সপ্তাহে স্তাদে রেনেসে’র বিপক্ষে ফরাসি লিগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)তে ফিরতে পারেন সুইডিশ তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ। ক্লাব চিকিৎসক এরিক রোল্যান্ড এই তথ্য জানিয়েছেন।

ফ্রেঞ্চ স্পোর্টস দৈনিক এল’ইকুইপকে রোল্যান্ড বলেছেন, ‘ইব্রাহিমোভিচ হালকা দৌড় শুরু করেছেন এবং আগামী ১০ দিনের মধ্যে তার মাঠে ফেরার ৯০ শতাংশ সম্ভবনা আছে।’

চলতি মৌসুমে পিএসজির হয়ে ৩০টি লিগ ম্যাচে ইব্রাহিমোভিচ ২৫টি গোল করেছেন। কিন্তু উরুর ইনজুরির কারনে গত প্রায় চার সপ্তাহ ধরে তিনি মাঠের বাইরে রয়েছেন। পার্ক ডি প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ম্যাচে ইব্রা এই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। তাকে ছাড়াই পিএসজি ফেঞ্চ লিগ কাপের ফাইনালে জয়ী হয়। আগামী ৭ মে ঘরের মাঠে পিএসজি যদি রেনেসের বিপক্ষে জিততে পারে এবং দ্বিতীয় স্থানে থাকা মোনাকো যদি এন অ্যাভান্ট গুইনগাম্পের বিপক্ষে পরাজিত হয় তবেই শুধুমাত্র দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখতে পারবে পিএসজি। তিন ম্যাচ হাতে রেখেই পিএসজি বর্তমানে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর মোনাকোর সংগ্রহ ৭৫।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ