1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াতকর্মী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ১২৫ Time View

satkhira00সহিংসতার মামলার আসামি ধরতে গিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেউড়াতলা এলাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষে সিরাজুল ইসলাম নামে এক জামায়াতকর্মী নিহত এবং জিয়ারুল ও মইনুল নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত সিরাজুল ইসলাম দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা গ্রামের বকাবর আলীর ছেলে।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল ও ১টি সাটারগান উদ্ধার করেছে।

দেবহাটা থানার ওসি ঘটনা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৩টার দিকে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেউড়াতলা এলাকায় নতুন করে সহিংসতা ঘটানোর উদ্দেশ্যে সহিংসতা মামলার আসামি জামায়াত-শিবিরকর্মীরা নতুন করে সংঘটিত হয়ে গোপন বৈঠক করছিল।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জামায়াত- শিবির নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে তাদের লক্ষ্য করে পর পর ১০ রাউন্ড গুলি ছোড়ে। এতে জামায়াতকর্মী সিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে সখিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল ও ১টি সাটারগান উদ্ধার করেছে। জামায়াত-শিবিরের হামলায় আহত ২ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ