1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ফেসবুক গুজবে কুমিল্লার হিন্দুপল্লীতে হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
  • ১৫৭ Time View

Facebook logo02বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লায় ইসলামের নবীকে কটাক্ষ করার গুজব রটিয়ে এক গ্রামে হামলা চালানো হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। খবর বিবিসির।

হোমনা থানার পুলিশ বলছে ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ করে বাঘসীতারামপুর গ্রামে রোববার এই হামলা চালানো হয়।

কর্মকর্তারা বলছেন, হামলায় কেউ আহত হননি। তবে প্রায় ৩৫টি বাড়িঘর এবং একটি মন্দিরে ভাঙচুর করা হয়।

পুলিশ বলছে, দুই ব্যক্তি নবী হজরত মুহাম্মদকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়েছে এমন গুজব রটিয়ে পার্শ্ববর্তী পাঁচকিপ্টা গ্রামের কয়েকশ’ লোক বাঘসীতারামপুরে হামলা চালায়। এ সময়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়িঘর ছেড়ে আশেপাশে মুসলমান প্রতিবেশীদের ঘরে আশ্রয় নেয়।

কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

যে দুই যুবকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়েছে, পুলিশ তাদেরও নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং ঐ গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ