1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

মেট্রোরেল আইনের খসড়া অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
  • ১১৮ Time View

govt logoমন্ত্রিসভা ‘মেট্রোরেল আইন ২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। এ আইনের অধীনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ‘ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড’-এর নিয়ন্ত্রণকারী সংস্থা।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বৈঠকশেষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মেট্রোরেল সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। এটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনটি প্রণয়ন করা হয়েছে।

ঢাকার ছয় জেলার কোথাও আরও মেট্রোরেল নির্মিত হলে, সেগুলোও এ আইনের অধীনে আসবে বলেও জানান তিনি।

বৈঠকে ‘ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন-২০১৪’র খসড়ার চূড়ান্ত ও ‘সরকারি যানবাহন (ব্যবহার) আইন ২০১৪’-এর খসড়াও অনুমোদন দেয়া হয়।

এ ছাড়া বাংলাদেশ এবং মিসরের মধ্যে আর্থিক ও কারিগরি সহযোগিতার জন্য ‘এগ্রিমেন্ট অন ইকনোমিক অ্যান্ড কেনিক্যাল কো-অপারেশন’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ