1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

গরিবের মামলার ভার বহন করে সরকার : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৭২ Time View

anisul haque law২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছরে জাতীয় আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের মাধ্যমে ৬৭ হাজার ৯৩৭ জন আইনগত সুবিধা পেয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রোববার জাতীয় প্রেসক্লাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, এ বছর আইনগত সহায়তা দিবসের প্রতিপাদ্য ‘গরিবের মামলার ভার বহন করে সরকার’। দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য আইনি সেবার প্রতি ইঙ্গিত করে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০০৯ সালে আর্থিকভাবে অসচ্ছল নয় হাজার ১৬০ জন আইনগত সুবিধা পেয়েছেন। ২০১০ সালে ১১ হাজার ২৬৬, ২০১১ সালে ১২ হাজার ৫৬৮, ২০১২ সালে ১৫ হাজার ৪৫০ এবং গত বছর ১৯ হাজার ৪৯৩ জন আইনি সহায়তা পেয়েছেন।

আগামীকাল সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রয়েছে র‍্যালি, সভা, সেমিনার, রক্তদান কর্মসূচি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ