1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

বিনিয়োগ নীতি পর্যালোচনা সভায় যোগ দিতে শিল্পমন্ত্রীর সুইজারল্যান্ড সফর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ১৩৭ Time View

amir-hossain-amu-awami-league-leader-gass-311x186শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশের বিনিয়োগ নীতি পর্যালোচনা সংক্রন্ত— প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে যোগ দিতে সুইজারল্যান্ড গেছেন। তিনি আজ ভোরে জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডে অনুষ্ঠানের আয়োজন করেছে।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
পাঁচ দিনব্যাপী জেনেভা সফরে শিল্পমন্ত্রী বাংলাদেশের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বেগম আফরোজা খান, উপ-সচিব মো. ফাহিমুল ইসলাম, সিনিয়র সহকারি সচিব মো. মিজানুর রহমান ও বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক মো. আরিফুল হক প্রতিনিধিদলে রয়েছেন।
সফরকালে প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠান ছাড়াও শিল্পমন্ত্রী সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আজ বিকেলে তিনি সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল সকালে তিনি জাতিসংঘের জেনেভা অফিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মিশেল মুলার এবং বিশ্ব শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডারের সাথে তাদের দফতরে পৃথকভাবে বৈঠক করবেন। বিকেলে মন্ত্রী আঙ্কটাডের মহাপরিচালক মুখিশা কিটুয়ির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
২৯ এপ্রিল জেনেভায় বাংলাদেশের বিনিয়োগনীতি পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। এ উপলক্ষে আঙ্কাটাডের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংস্থার মহাপরিচালক মুখিশা কিটুয়ির স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে এ সভা শুরু হবে। অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরবেন সংস্থার বিনিয়োগ ও শিল্প উদ্যোগ বিভাগের পরিচালক জেমস্ ঝান। এতে শিল্পমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে আঙ্কটাডের সদস্য রাষ্ট্রগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, কূটনীতিক, বিনিয়োগকারি ও বেসরকারি উদ্যোক্তারা বাংলাদেশের বিনিয়োগ নীতির ওপর আলোচনায় অংশ নেবেন। এর ফলে বাংলাদেশের শিল্পখাতে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।
৩০ এপ্রিল মন্ত্রী জাতিসংঘের মেধাসম্পদ বিষয়ক সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস গারির সাথে বৈঠক করবেন। বিকেলে তিনি জেনেভায় অবস্থিত নেস্লে ল্যাবরেটরিজ পরিদর্শন করবেন।
শিল্পমন্ত্রীর নেতৃত্বে সফররত প্রতিনিধিদল আগামী ২ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ