1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ১৩০ Time View

ronaldo-27আবারও জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার ওসাসুনার বিপক্ষে একাই দুই গোল করেছেন তিনি। সেইসঙ্গে দলও পেয়েছে ৪-০ গোলের বড় জয়। রোনালদো ছাড়া বাকী দুটি গোল এসেছে দানিয়েল কারভাজাল এবং সার্জিও রামোসের পা থেকে।

ঘরের মাঠে ৬ মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। তাকে গোলে সহায়তা করেন ডি মারিয়া। এক তরফা ম্যাচে দ্বিতীয় গোল পেতে বেশ খানিকটা সময় নিতে হয় রিয়ালকে।

৫২ মিনিটে ইসকোর সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। পাশাপাশি রিয়ারকে এগিয়ে নেন ২-০ গোলে। এই গোলের মধ্য দিয়ে ইউরোপের সেরা পাঁচটি লিগে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৩০ গোল করার কৃতিত্ব দেখালেন রোনালদো। তিনি ছাড়া লুইস সুয়ারেজও ৩০ গোল করেছেন।

৬০ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে গোল আদায় করে নেন সার্জিও রামোস । ৮৩ মিনিটে (৪-০) ওসাসুনার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন দানিয়েল কারভাজাল।

এ জয়ের ফলে ৩৪ ম্যাচ থেকে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল। সমসংখ্যক ম্যাচ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৮৫ ও বার্সেলোনার ৮১ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ