1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রোনালদোর জোড়া গোলে সহজ জয় রিয়ালের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ১২৩ Time View

ronaldo01ক্রিশ্চিয়ানো রোনালদো থাকলে রিয়ালের আর ভয় কিসের৷ চ্যাম্পিয়ন্স লিগের মতো স্পেনের ঘরোয়া লিগেও এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন সিআরসেভেন৷

শনিবার ঘরের মাঠে রোনালদোর জোড়া গোলে ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ৷ প্রথমার্ধে মাত্র একটি গোল হলেও, দ্বিতীয়ার্ধে আরও তিনটে গোল করে সহজেই ম্যাচ জিতে নেয় রিয়াল৷

ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে রোনালদো বুঝিয়ে দেন, আজকে তাঁরই দিন৷ সিআরসেভেনের গোলার মতো শটের কোনও জবাবই ছিল না ওসাসুনা গোলরক্ষক অ্যান্দ্রেজ ফার্নান্দেজের কাছে৷ প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের প্রথম গোলটাও রোনালদোই করেন৷ এই গোল করার সঙ্গে সঙ্গেই চলতি মৌসুমে লা লিগায় ৩০টা গোল করা হয়ে গেল এই পর্তুগীজ মহাতারকার৷

ম্যাচ জেতাতে রোনালদোকে এরপর যোগ্য সঙ্গত দেন সার্জিও রামোস এবং ড্যানিয়েল কার্ভাজাল৷ ম্যাচের ৬০ এবং ৮৩ মিনিটে আরও দুটি গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন তাঁরা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ