1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

মাঠে নামছে বিএনপি, মোকাবেলায় ১৪ দল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ১১৫ Time View

bnp_poltonবিক্ষোভ, সমাবেশ, গণঅনশনসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি৷ তবে এখনই সরকার পতনের আন্দোলনে যাচ্ছে না দলটি৷ শনিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাংবাদিক সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন৷

তিনি বলেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা, গুম, অপহরণ ও হামলার প্রতিবাদে এই কর্মসূচি দিচ্ছে বিএনপি৷

এদিকে বিরোধী জোটকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য আবারও মাঠে নামছে ক্ষমতাসীন জোট৷ ১৪ দলীয় এই জোটের নেতারা বলছেন, বিএনপি রাজপথে নামলে তারাও ঘরে বসে থাকবেন না৷ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই তাদের মোকাবেলা করা হবে৷ ইতিমধ্যে তারা তিন বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি দিয়েছে৷
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির নতুন কর্মসূচি ঘোষণা করেন৷

প্রাথমিকভাবে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে আছে, আগামী ২৮ এপ্রিল জেলা-উপজেলা ও মহানগরে বিক্ষোভ, মিছিল এবং ৪ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে গণঅনশন৷

কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের রাজনীতি স্তব্ধ করতেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে৷ অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে৷ না হলে রাজনীতি করা দূরে থাক, এদেশে মানুষও বসবাস করতে পারবে না৷ সরকারের দমননীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি৷ ফখরুল আরও বলেন, তারা অনৈতিকভাবে নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় থেকে গণতন্ত্রকে ধ্বংস করছে৷ বিরোধী দলের ওপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে৷ দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে খুব শিগগিরই একটি নির্বাচনে দেবে বলে আশা করেছিল বিএনপি৷ যার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে৷ কিন্তু তারা তা করেনি৷ উল্টো আওয়ামী লীগ অলিখিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে৷

সাংবাদিক সম্মেলনে উপস্থিত দলটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ডয়চে ভেলেকে বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় নতুন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
 
সেই সিদ্ধান্তই জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে নির্যাতন চালাচ্ছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে৷ এখন এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়াতে হবে৷ মিনু বলেন, এই অবস্থা বন্ধ না হলে দেশে কেউ নিরাপদ থাকবে না৷ হেয় প্রতিপন্ন ও রাজনীতি থেকে সরিয়ে রাখার চেষ্টার ধারাবাহিকতার অংশ হিসেবেই সরকার দুদকের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে বলেও অভিযোগ করেন তিনি৷

এদিকে বিরোধী জোটের কর্মসূচি মোকাবিলায় মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট৷ জাতীয় নির্বাচন, সরকার গঠন ও উপজেলা নির্বাচনের কারণে গত তিন মাস এই জোটের কোনো রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি৷ এখন বিরোধী জোটকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য আবারও মাঠে নামছে তারা৷ বিশেষ করে তিস্তার পানির জন্য বিএনপি লং মার্চ করার পরই আওয়ামী লীগ নড়েচড়ে বসেছে৷

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির লংমার্চ কর্মসূচি নিছক ভারত বিরোধিতার জন্য৷

নির্বাচনকালীন সময়ে বন্ধু রাষ্ট্র ভারতকে উস্কে দিতে এই কর্মসূচি পালন করছে তারা৷ তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ১০ বছরেও এ নিয়ে কথা বলেনি৷ আমরা গঙ্গার পানি প্রবাহ নিশ্চিত করেছি৷ এটারও (তিস্তা) সমাধান হবে৷ এজন্য বিএনপিসহ সবাইকে সহযোগিতা করা ও সমঝোতায় আসতে হবে৷ ভারতের নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে কূটনৈতিকভাবে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই উপদেষ্টা৷

১৪ দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তিনটি বিভাগীয় জেলায় তিনদিনে তিনটি টিমে ভাগ হয়ে সফর করবেন তারা৷ এরমধ্যে ২৬ এপ্রিল খুলনায়, ২৭ এপ্রিল ঢাকার সাভারে ও ২৮ এপ্রিল ময়মনসিংহ শহরে সমাবেশ করবে ১৪ দলীয় জোট৷ তিনি বলেন, জনসমর্থনহীন বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বানচাল ও রাজপথে সরকার বিরোধী শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে না পারায় হতাশ হয়ে পড়েছে৷ ভেঙে গেছে সাংগঠনিক শক্তি৷ যার জন্য নেতা-কর্মীদের চাঙ্গা করতে এখন বিক্ষোভ ও গণঅনশনের মতো কর্মসূচি দিচ্ছে৷-ডিডব্লিউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ