1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

আজ ম্যাক্সওয়েল-ঝড় সামলানোর যুদ্ধ নাইটদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৮৪ Time View

Maxwelক্রিস লিনের হাত ধরে পড়ে পাওয়া দুটো পয়েন্ট৷ লিগ তালিকায় আপাতত চার নম্বরে৷ আইপিএল সেভেনে ভাগ্য এখন পর্যন্ত কেকেআরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি৷ আজ শনিবার টুর্নামেন্টের সেরা টিম তিন ম্যাচে ছয় পয়েন্ট পাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধেও ভাগ্যের সাহায্য দরকার হতে পারে কেকেআরের৷ কারণ, গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ফর্ম৷ টানা তিনটে ম্যাচে ২০০-র বেশি স্ট্রাইক রেট রেখে ম্যাচ জিতিয়েছেন ম্যাক্সওয়েল৷ তাকে থামানোটাই কেকেআরের চ্যালেঞ্জ হতে চলেছে৷

আর এই পরীক্ষায় বসার আগে সবচেয়ে বড় সমস্যা অধিনায়কের ফর্ম৷ টানা তিন ম্যাচে গোল্লা করেছেন, আইপিএলে দশ গোল্লা করে এখন রেকর্ডের অধিকারী কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর৷ ব্যাটিং কোচ রামন যতই বলুন, গম্ভীরের ফর্মে ফিরতে শুধু একটা ইনিংস দরকার, তা কেকেআর ভক্তদের খুব একটা আশ্বস্ত করছে না৷ শুধু ভক্ত কেন, অধিকাংশ বিশেষজ্ঞ মনে করছেন, টিমের স্বার্থে তিন নম্বরে নেমে আসা উচিত নাইট অধিনায়কের৷ সে ক্ষেত্রে কালিসের সঙ্গে শুরুতে যেতে পারেন উত্থাপ্পা৷ অজয় জাডেজা যেমন বলছেন, ‘অনেক সময় ব্যাটসম্যান নিজের জায়গা বদলে রান পেতে পারে৷ কেকেআর যে বার চ্যাম্পিয়ন হয়েছিল, সব ম্যাচে যে গম্ভীর ওপেন করেছিল, তা নয়৷ ও জায়গা বদলে চেষ্টা করতে পারে৷ এটা ঠিক, পর পর তিনটে শূন্য করলে যে কোনও ব্যাটসম্যানের আত্মবিশ্বাস খুব খারাপ জায়গায় পৌঁছে যায়৷’

টেস্ট ক্রিকেটে টানা পাঁচ শূন্য করার রেকর্ড আছে অজিত আগরকরের৷ যে জন্য নাম হয়েছিল অলিম্পিক৷ আবার টানা চারটে শূন্য করার পর অস্ট্রেলিয়া টিমমেটরা মার্ক ওয়-র নাম দিয়েছিল অডি৷ কারণ, অডি গাড়ির লোগোতে থাকে চারটে শূন্য৷ আজ কিংস ইলেভেনের বিরুদ্ধে রান পেলে আলাদা ব্যাপার৷ কিন্ত্ত গোল্লা করলে তার নাম হতে পারে গৌতম ‘অডি’ গম্ভীর৷

এখন পর্যন্ত যা পরিস্থিতি, নাইট ব্যাটিং অনেকটাই ‘বুড়ো’ কালিস নির্ভর৷ কালিস খেললে টিমটা নির্ভরতা পাচ্ছে, নয়তো নয়৷ মনীশ পাণ্ডে বা রবিন উত্থাপ্পা রানের মধ্যে থাকলেও কেউই দুমিনি, মিলার বা ম্যাক্সওয়েল নন৷ ইউসুফ পাঠান এখন পর্যন্ত এমন কিছু করেননি যাতে তার উপর ভরসা করা যায়৷ তবে আশার কথা হল ক্রিস লিনের অন্তর্ভুক্তি৷ যিনি নাইট ব্যাটিংকে দিচ্ছেন এক ঝলক টাটকা বাতাস৷ ক্লিন হিট মারতে পারেন৷ আর বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে কী করতে পারেন, আগের ম্যাচে দেখেছে ক্রিকেট দুনিয়া৷ ওয়াসিম আকরাম যেমন বলছেন, ‘অনেক সময় এক-একটা ঘটনা টিমকে বদলে দেয়৷ আমার মনে হয়, আরসিবি ম্যাচে ক্রিসের ক্যাচটা অনেকটা ওই রকম ঘটনা৷ যা গোটা টিমের মানসিকতাই বাকি টুর্নামেন্টে বদলে দিতে পারে৷’ খাঁটি কথা৷ অস্ট্রেলীয় যুবক কিন্ত্ত কেকেআর ব্যাটিংকে সুপারহিট করে দিতে পারেন৷ সেই ক্ষমতা তার আছে৷

বোলিংয়ে তত সমস্যা নেই৷ সুনীল নারিন এই আইপিএলেও ভেল্কি দেখাচ্ছেন৷ আগের দিন লিনের ক্যাচ ম্যাচ জেতালেও ভয়ঙ্কর কোহলিকে বোল্ড করে ভাঙনটা শুরু হয়েছিল তার হাতেই৷ যেমন আজ তার চ্যালেঞ্জ হতে যাচ্ছে ম্যাক্সওয়েলকে থামানো৷ সঙ্গে থাকবেন মিলারও৷ ম্যাক্সওয়েল স্পিনটা ভালো খেলেন, শুরু থেকেই আক্রমণের রাস্তায় যান৷ ল অফ অ্যাভারেজ তার বিপক্ষে যেতেই পারে৷ কারণ, এই ফর্ম্যাটে টানা তার পক্ষে ম্যাচ উইনার হওয়া কঠিন৷ এক দিন না এক দিন ব্যর্থ হতেই হবে৷ সেটা আজ, শনিবার হবে কি না, প্রশ্ন সেটাই৷

আবু ধাবিতে ম্যাচ৷ উইকেটে বাউন্স থাকবে৷ যা কেকেআর বোলিং, বিশেষত মর্নি মর্কেলের পছন্দের উইকেট৷ তিনি বনাম ম্যাক্সওয়েলও জমে যেতে পারে৷ ডেথ-এ ম্যাচ জেতানোর পরে আত্মবিশ্বাসী থাকার কথা বিনয় কুমারেরও৷

যা খবর, এই ম্যাচে গ্যালারিতে থাকতে পারেন শাহরুখ খান৷ আর প্রীতি তো পাঞ্জাবের প্রতি ম্যাচে থাকছেন৷ সব মিলিয়ে জমজমাট একটা উইক এন্ড ম্যাচের অপেক্ষায় আবু ধাবি৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ