1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উত্তরা থেকে ব্যবসায়ী অপহরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪
  • ১১১ Time View

uttra mapরাজধানী উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সামশুল ইসলাম সোলায়মান (৪০) নামের এক ব্যবসায়ী অপহরণের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জয়নাল  মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় উত্তরা (পূর্ব) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপহৃতের স্ত্রী সালমা ইসলাম মায়া জানান, আমরা রিক্সায় করে সন্তানসহ বাসায় ফিরছিলাম। উত্তরা ৬ নম্বর সেক্টরের সামনে জয়নাল মার্কেটের সামনে আসলে একটি ছাই কালারের মাইক্রো রিক্সার গতিরোধ করে আমার স্বামীর নাম জানতে চায়। নাম বলার সঙ্গে সঙ্গে অস্ত্র ঠেকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।

তিনি জানান, এর পর পরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব হেডকোয়ার্টার এবং উত্তরা সংলগ্ন থানাগুলোতে খোঁজ নিলে তার কোন হদিস পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কেউ তাকে আটকের বিষয়টি স্বীকার করেনি।

 উপায়ন্তর না পেয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ১৩) বলে জানান তিনি।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন অপহরণের অভিযোগ পাবার বিষয়টি স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ