1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ফুটবল স্টেডিয়াম হচ্ছে কক্সবাজারে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ১৫৪ Time View

bff-23প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ক্রিকেট স্টেডিয়ামের পাশেই নির্মাণ করা হবে এ স্টেডিয়াম। আজ দুপুরে জায়গা পরিদর্শনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে ও বিসিবির কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল যাচ্ছে কক্সবাজারে।

দুপুরে বিমানে কক্সবাজার গিয়ে বিকেল ৪টায় স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা দেখবে প্রতিনিধি দল। ক্রিকেট স্টেডিয়ামের পাশেই ফুটবলের নতুন ভেন্যু নির্মাণ করা হবে বলে এ প্রতিনিধি দলে বিসিবির কর্মকর্তাও রেখেছে মন্ত্রণালয়।

প্রতিনিধি দলে বাফুফের পক্ষ থেকে আছেন সহসভাপতি বাদল রায় এবং অন্য দুই সদস্য শামসুল হক চৌধুরী ও বিজন বড়ূয়া। কক্সবাজারে এ স্টেডিয়াম নির্মাণ করা হলে এটা হবে দেশে ফুটবলের সবচেয়ে বড় এবং আধুনিক ভেন্যু।

স্টেডিয়াম তৈরি ছাড়াও ফুটবল উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও বেশি করে সরকারের সম্পৃক্ততা চাচ্ছে।
মঙ্গলবার সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফে কর্মকর্তারা দেখা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা বলেন তারা। এ সময় যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বাফুফের একটা দূরত্ব ছিল। মঙ্গলবারের পর সে দূরত্ব অনেকটাই কমবে বলে উল্লেখ করেছেন আলোচনায় উপস্থিত থাকা একজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ