1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও দেশে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েনি: অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজের জ্বালানি খালাস: পাইপলাইনে আরো ২টি ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অনলাইন রিটার্ন জমা দিতে না পারলে সময় বাড়াবেন যেভাবে স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছেছে ইসরাইলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ৪৭ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন ঈদের দ্বিতীয় দিনে রাজধানী অনেকটাই ফাঁকা ফেনী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ঝালকাঠিতে আধুনিক প্রযুক্তিতে ধান উৎপাদনে প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ১১৭ Time View

image_78251_0ধানের উৎপাদন বৃদ্ধিসহ কৃষকের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ঝালকাঠির নবগ্রাম মডেল হাই স্কুলে মঙ্গলবার বিকালে ‘আধুনিক প্রযুক্তিতে ধান উৎপাদন’ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এতে ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম,বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হান্নান আলী এবং ঝালকাঠির সদর উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় রায় বিভিন্ন সেশন পরিচালনা করেন।

এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিকা বিশ্বাস ও আইএপিপি প্রজেক্টের কমিউনিটি ফেসিলেটর শশাঙ্ক মন্ডল উপস্থিত ছিলেন। এলাকার বাছাই করা ৩০ জন কৃষক-কিষাণী প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। তাদেরকে ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধানের উচ্চফলনশীল জাতসমূহ, সেচ ও পানি ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও তার ব্যবহার, ধানের প্রধান প্রধান ক্ষতিকর পোকা ও রোগ এবং এ থেকে প্রতিকারের উপায় প্রভৃতি বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ