1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অহেতুক ধর্মঘটে গেলে ব্যবস্থা’

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০১৪
  • ১৮৯ Time View
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ডাক্তাররা অহেতুক ধর্মঘটে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রোগী জিম্মি করে অপ্রয়োজনীয় ধর্মঘট কখনোই সমর্থনযোগ্য নয়।’

সোমবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ডাক্তারদের সতর্ক করে নাসিম বলেন, ‘কথায় কথায় অহেতুক ধর্মঘট ডাকবেন না। ধর্মঘট ডাকার ফলে একজন রোগী মারা গেলে তার দায়িত্ব নেবে কে? সত্যিকার অর্থে যদি আপনি একজন চিকিত্সক হন, তাহলে ধর্মঘট করবেন না। আমি ধর্মঘট সমর্থন করি না।’ হাসপাতালে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ডাক্তার-রোগীর স্বজনসহ সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

সম্প্রতি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ও মিটফোর্ড হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাজশাহীতে যে রোগীর মৃত্যুর গুজবের কারণে সাংবাদিক ও ইন্টার্নি ডাক্তারদের মধ্যে ঝামেলা হয় সে রোগী এখনও জীবিত আছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, সাংবাদিক মারধরের ঘটনায় একুশে টেলিভিশন কর্তৃপক্ষ চিকিত্সকদের আসামি করে একটি মামলা করার পর মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকরা তাত্ক্ষণিক কর্মবিরতি শুরু করেন। অন্যদিকে রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘাতের জন্য সাংবাদিকদের দায়ী করে কর্মবিরতি শুরু করেন সেখানকার শিক্ষানবিশ চিকিত্সকরা। রাজশাহী মেডিক্যালে মারধরে ১০ সাংবাদিক আহত হয়। ঘটনা তদন্তে একটি কমিটি করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ