1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

অগ্নিদগ্ধ ১১ বিজিবি সদস্য, অল্পের জন্য রক্ষা পেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ১১৫ Time View

minister-bgbমাদকদ্রব্য ধ্বংসের সময় চুল্লিতে আগুন দিতেই বিস্ফোরণে ১১ জন বিজিবি সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। ভয়ংকর ওই বিস্ফোরণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনুষ্ঠানে আগত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ। গুরুতর আহতদের জরুরি ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ের জব্দকৃত মাদক ধ্বংস করার সময় ওই দূর্ঘটনা ঘটে। আহত ছয় বিজিবি সদস্যের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হাবিবুল্যা, ফয়জুল কবির, বেলায়েত, মিলন, সজীব ও জাহিদ। আজ রবিবার দুপুর সোয়া ১টার দিকে কক্সবাজার সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন সময় বিজিবি কর্তৃক আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। চুল্লিতে মাদকদ্রব্য রাখা হয়। পরে তাতে জ্বালানি ঢেলে আগুন দেওয়া মাত্রই বড় ধরনের বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কাছে থাকা বিজিবি সদস্যদের দেহে আগুন লেগে যায়।

ওই চুল্লি থেকে কয়েক হাত দূরেই ছিলেন প্রতিমন্ত্রী ও বিজিবি মহাপরিচালক। তারা অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ