1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার গেইল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ১৬৪ Time View

powellএকেই হয়তো বলে কেঁচো খুড়তে কেউটে ৷ নিষিদ্ধ ওষুধ সেবন করার দায়ে আঠারো মাস নিষিদ্ধ ঘোষিত হয়েছেন জামাইকান স্প্রিন্টার আসাফা পাওয়েল ৷ তারপরই চাঞ্চল্যাকর তথ্য বেরিয়ে বেরিয়ে এল ৷ এবং তাতে জামাইকার ডোপিং বিরোধী সংস্থা রীতিমতো প্রশ্নের মুখে ৷ পাওয়েলকে নির্বাসিত করেছিল ডিসিপ্লিনারি প্যানেল ৷ সেই প্যানেলের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ লেনক্স গেইল নামের সেই কর্মীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ ছিল ৷ যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে পুলিশ গেইলকে গ্রেফতার করে ৷ ৪৫ বছর বয়সী গেইল পেশায় আইনজীবী ৷ মন্টেগো বে অঞ্চলে ম্যাসাজ পার্লার চালাতেন গেইল ৷ অনৈতিক ভাবে পয়সা উপার্জন করতেন তিনি ৷ তাঁর কার্যকলাপ রীতিমতো সন্দেহজনক ছিল ৷ গেইলের সঙ্গে পুলিশ সাত জন মহিলাকে গ্রেফতার করেছে ৷ ৫ মে তাঁকে আবার আদালতে হাজিরা দিতে হবে ৷

জামাইকার অ্যাথলিটরা ডোপ নেন, এমন অভিযোগ করে আসছেন অনেক ক্রীড়াবিশেষজ্ঞই ৷ কার্ল লুইসের মতো কিংবদন্তিও বলেছেন, জামাইকার ডোপিং নীতি ঠিক নয় ৷ নিষিদ্ধ দ্রব্য নেওয়ার অভিযোগে আসাফা পাওয়েল নির্বাসিত হওয়ার পরপরই মধুচক্র চালানোর অভিযোগে গেইলের গ্রেফতার হওয়া কিন্তু অন্য ইঙ্গিতই বহন করছে ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ