1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

জামায়াতের ৫৯ জনের বিরুদ্ধে চার্জশিট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ১৬১ Time View

jamat log0জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়া সদর থানায় হামলার মামলায় ৫৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ চার্জশিটে বগুড়া সদর উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আবিদুর রহমান সোহেলের নাম রয়েছে।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভুঞা গত বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৩ মার্চ জামায়াতের ডাকে হরতাল আহবান করা হয়েছিল। ওই দিন ভোর রাতে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সকাল সোয়া ৬টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ বগুড়া সদর থানায় হামলা চালায়। তারা থানা লক্ষ করে গুলি বর্ষণ এবং ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশ থানা রক্ষা করতে এবং জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ৩২৮ রাউন্ড শর্টগান, ৭ রাউন্ড টিয়ার সেল এবং ২৪৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি বর্ষণ করে।

এঘটনায় সদর থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল, ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল হক সরকারসহ ৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ হাজার ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তদন্ত শেষে মামলাটির চার্জশিট দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ