1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মেসির হাই তোলা নিয়ে বিতর্ক!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ১৪৭ Time View

mesiবিশ্বকাপের জন্য মেসি গা বাঁচিয়ে খেলছেন -এমন সমালোচনার মুখেই স্প্যানিশ মিডিয়া গত মঙ্গলবারের অনুশীলনের এই ভিডিওটি প্রচার করেছে। যেখানে দেখা যাচ্ছে বার্সেলোনার অনুশীলন মাঠে মেসি হাই তুলছেন, চোখ কচলাচ্ছেন। অনুশীলনেও তাকে দেখাচ্ছে ভীষণ অনাগ্রহী। স্পেনের বেশ কয়েকটি টিভি চ্যানেলে বারবার দেখানো হয়েছে এই ভিডিও।

গ্রানাডার মাঠে হেরে আসার পর ফেরার পথে মেসিসহ বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড়কে ক্ষুব্ধ সমর্থকেরা হেনস্তাও করেছিলেন। সমর্থকদের ক্ষোভ ক্লাবের নীতিনির্ধারকদের ওপরও। বার্সা সভাপতি এরই মধ্যে সরে যেতে বাধ্য হয়েছেন। সর্বশেষ ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার পর সরে যাওয়ার প্রস্তাব দিয়েছেন ক্লাবের ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেত্তাও। মাঠে-মাঠের বাইরে টালমাটাল বার্সা। টালমাটাল যেন মেসিও।

প্রসঙ্গটি তুলে ধরেছেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচ সিজারে মেনত্তি। মেসি ইচ্ছা করেই গা বাঁচিয়ে খেলছেন, এমন সমালোচনা উড়িয়ে দিয়ে মেনত্তি বলেছেন, সমস্যা অন্যখানে। অভিজ্ঞ এই ফুটবল ব্যক্তিত্ব বলেছেন, ‘বাজে খেলার হতাশার ঘোর থেকে দ্রুতই বেরিয়ে আসতে হবে মেসিকে, বার্সেলোনার মতো ক্লাবের হয়ে খেলার আনন্দ, গর্ব আর তীব্র ভালোবাসা ফিরিয়ে আনতে হবে। আমি বিশ্বাস করি না, ও বিশ্বকাপের জন্য নিজেকে বাঁচিয়ে রাখছে। আমার মনে হচ্ছে ওর ভাবনা পরিষ্কার নয়। আসন্ন বিশ্বকাপের সঙ্গে ওর ফমের্র কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গটি তুলে ধরেছেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচ সিজারে মেনত্তি।  তিনি বলেন, আসন্ন বিশ্বকাপের সঙ্গে ওর ফমের্র কোনো সম্পর্ক নেই। আসলে যখন এত এত ম্যাচ খেলতে হয়, মাঠের বাইরের এত এত প্রতিশ্রুতি রক্ষা করতে হয়, এটাই স্বাভাবিক। কয়েক দিনের বিশ্রাম পেলে ও হয়তো নিজের ভাবনাটা পরিষ্কার করে নিতে পারবে। নিজেকে আবারও বিশ্বসেরা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ