1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

খালেদা জিয়া বাংলাদেশের নাম পাল্টানোর চেষ্টা করছেন :ইনু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ১৭৭ Time View

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের নাম পাল্টানোর চেষ্টা করছেন, ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন। এর আগে পাকিস্তানিরা একবার বাঙালিদের পাকিস্তানি বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আবার ৭৫’র পর জেনারেল জিয়াসহ অন্য সামরিক শাসকও একই চেষ্টা করেছেন। শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সঠিক ইতিহাস তুলে ধরার জন্য জাতীয় সংসদ নেতৃত্ব দিচ্ছে। আমরা যত সঠিক ইতিহাস তুলে ধরব, খালেদা জিয়া তত নাখোশ হবেন। কারণ উনি মিথ্যার ওপর দাঁড়িয়ে আছেন ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ ীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন,সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমসহ মহাজোটের নেতৃবৃন্দ।

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একইদিন কুষ্টিয়ার মিরপুরে দুইদিনব্যাপী শিশু মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, শিশুদের বেঁচে থাকা ও বিকাশের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ